ছাত্রদের অবশ্যই পালনীয় নিয়মাবলী

সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীকে নিচের নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে।

ক) কোনো আবাসিক ছাত্র বিদ্যালয়ে আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন-রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, সোনার আংটি, দামি ঘড়ি অথবা নগদ টাকা আনতে পারবে না।
01
খ) সিল্ক বা অনুরূপ দামি পোশাক আনা যাবে না।
02
ঘ) প্যান্টের ঘের অসঙ্গতিপূর্ণ হতে পারবে না। প্যান্টের সোজা কাটিং হতে হবে। ফ্যান্সি ডিজাইন ব্যবহার করা যাবে না।
03
ঙ) শার্ট যেমন পোশাকের তালিকায় উল্লেখ করা হয়েছে, সেরূপ তৈরি করতে হবে। শার্টে ঢাকনা ছাড়া বুকে একটি পকেট থাকবে।
04
ছ) শীতকালে ব্লেজার/কোটের পরিবর্তে লাল পুলওভার/সোয়েটার দেয়া যেতে পারে। তবে তাতে রঙিন কারুকার্য থাকতে পারবে না।
05
জ) বিদ্যালয়ে আসার পূর্বেই ছাত্রদের চুল ছোট করে ছেঁটে আসতে হবে।
06
ঞ) ক্লাস/পরীক্ষা চলাকালীন জন্মদিবস পালন, বিয়ের অনুষ্ঠান, উরশ, মিলাদ-মাহফিল ইত্যাদি উপলক্ষে ছুটির অনুরোধ করা যাবে না। এগুলো শুধু সংশ্লিষ্ট ছাত্রেরই লেখাপড়ায় একনিষ্ঠ মনোযোগ নষ্ট করে না, বরং তার শ্রেণির অন্য ছাত্রদেরও বাড়ি যাওয়ার প্রতি প্রবণতা বাড়িয়ে দেয় এবং
07
ঠ) আবাসিক ছাত্রদের সঙ্গে অভিভাবকদের অনির্ধারিত তারিখে সাক্ষাৎ কলেজের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত করে এবং অন্য ছোট ছেলেদের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই অভিভাবকদেরকে একাডেমিক ক্যালেন্ডারে ঘোষিত নির্ধারিত তারিখে তাদের পুত্র/প্রতিপাল্যকে দেখতে আসার জন্য অ
08
ড) প্রত্যেক অভিভাবককে কলেজের বেতনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে।<br><br>
09
১. স্ব স্ব ধর্মের বিধি বিধান মেনে চলতে হবে এবং পারস্পরিক সকল ধর্মের প্রদি শ্রদ্ধাশীল থাকবে।
10
২. জাতীয় সংগীতের ভাবার্থ উপলদ্ধি করে নিজের জীবনে প্রতিষ্ঠা করবে।
11
৩. জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে।
12
৪. মাতৃভাষা, মাতৃভূমি ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে উদ্ধুদ্ধ করতে হবে।
13
৫. দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করবে।
14
৬. পিতা,মাতা, শিক্ষক ও গুরুজনদের আদেশ উপদেশ মেনে চলবে।
15
৭. দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আদর্শ সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট হবে।
16
৮. সৎচিন্তা করবে, সৎপথে চলবে, সত্য কথা বলবে, অন্যায়কে ঘৃণা ও প্রতিহত করতে চেষ্টা করবে।
17
৯. অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে, হতাশ হবে না, জীবনে সফলতার জন্য সৃষ্টিকর্তার প্রতি ভরসা, সাহায্য প্রার্থনা ও সাধনা করবে।
18
১০. সহাপাঠিদের প্রতি সহনশীল থাকবে।
19
<strong><center><h2>শিক্ষার্থীদের আচরণ ও বিশেষ নির্দেশাবলী</h2></center></strong>
20
০১। স্কুল শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট পূ্র্বে স্কুলে আসতে হবে। যথারীতি সমাবেশে যোগ দেবে এবং সমাবেশ শেষে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
21
০২। পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে।
22
০৩। মাথার চুল অবশ্যই (ছাত্রদের) ছোট রাখবে, হাতে নখ বড় রাখা যাবে না।
23
০৪। জাতীয় সংগীত, শপথ বাক্য ও সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণে মুখস্ত করতে হবে।
24
০৫। স্কুল আরম্ভ হওয়ার পূর্বে এবং স্কুল ছুটি হওয়ার পরে স্কুল প্রাঙ্গণের কোথাও শিক্ষার্থীরা খেলাধূলা করতে পারবে না।
25
০৬। জরুরী প্রয়োজন ছাড়া দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে কোন শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাহিরে যেতে পারবে না।
26
০৭। টিফিন পিরিয়ডের পর সতর্কীকরণ ঘন্টা বাজার সাথে সাথে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
27
০৮। স্কুলের কোন সম্পদ নষ্ট করলে তাৎক্ষণিকভাবে তা মেরামত ও সংস্কারের ব্যবস্থা করবে।
28
০৯। স্কুলের দেয়ালে, দরজায়, জানালায় বা ডেস্কে কোন কিছু লেখা যাবে না এবং স্কুল প্রাঙ্গণ বা শ্রেণিকক্ষ কোনভাবে অপরিচ্ছন্ন করতে পারবে না।
29
১০। বহিরাগত কোন বন্ধু বান্ধব নিয়ে কোন ছাত্র/ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না।
30
১১। স্কুলের কোন শিক্ষার্থী পাঠদানের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদী ব্যতিত অন্য কোন সরঞ্জাম যেমন-মোবাইল, খেলার সরঞ্জাম, এমপি৩, এমপি৪ ইত্যাদি স্কুলে আনা যাবে না।
31
১২। বিনা অনুমতিতে কোন শিক্ষার্থী স্কুল ত্যাগ করতে পারবে না।
32
১৩। একাধারে তিনদিনের বেশী অনুপস্থিত থাকতে হলে পূর্বেই ছুটি নিতে হবে। সকল ছুটির আবেদনপত্রে অবশ্যই অভিভাবকের স্বাক্ষরথিাকতে হবে।
33
১৪। নিয়মিত পড়া শিখে আসবে এবং বাড়ির কাজ করে আনতে হবে।
34
১৫। ছুটির ঘন্টা বাজলে শৃংখলার সাথে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।
35
১৬। কোন অবস্থাতেই বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন-মেইন সুইচ, সুইচ, সকেট, কাট আউট, ফ্যান, লাইট, তার ইত্যাদি স্পর্শ করা যাবে না।
36
2023001-2023327
37