দৃষ্টিনন্দন সুবিশাল পরিসরে এমবিশন রেসিডেন্সিয়াল স্কুল , ফুলপুর, ময়মনসিংহে আপনারে স্বাগত। অনলাইন সেবা সমৃদ্ধ অনিন্দ্য সুন্দর আমাদের নতুন ক্যাম্পাসটি আপনার সন্তানের পড়াশোনার জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সুদক্ষ শিক্ষক ও শিক্ষিকামন্ডলী সবাই শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের একটি বিশ্বস্ত ভিত্তি স্থাপনের জন্য সংকল্পবদ্ধ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চমান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের রয়েছে আধুনিক সহশিক্ষা কার্যক্রম এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা। সৃজনশীল ও অগ্রসরমান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা শিক্ষার এমন পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। যাতে শিক্ষার্থীরা পড়াশোরা এবং অনুসন্ধানের প্রতি মনোযোগী হবে যা তাদেরকে পেশা ও দায়িত্বের মনোভাব নিতে সাহায্য করবে। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
আহসান হাবীব আকন্দ মুকুল
প্রতিষ্ঠাতা